প্রধান শিক্ষকের বাণী

শিক্ষা মানুষের মৌলিক অধিকার গুলোর মধ্যে একটি । নাগরিকের এ অধিকার বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ন । মরহুম নুরুল আবছার চৌধুরী সহ স্বপ্নদ্রষ্টা কিছু মানুষের ঐকান্তিক প্রচেষ্টা, স্বীয় অর্থ ও ভূমি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয়ের সহযোগিতায় চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহাসিক রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে গড়ে উঠে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ ’। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে শিক্ষার্থীদেরকে যুগোপযোগী জ্ঞান ও দক্ষতার মাধ্যমে তাদের স্বীয় প্রতিভাকে জাগ্রত করে দক্ষ জনশক্তি এবং সক্রিয় সুনাগরিক হিসেবে গড়ে তোলা। কালের পরিক্রমায় এ প্রতিষ্ঠানটি শতাব্দীর কাছাকাছি শিক্ষার্থীদের যাবতীয় চাহিদা পূরণ করে চলেছে এবং সর্ব শ্রেণির মানুষের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম কুড়িয়ে চলেছে।

 

শতাব্দির প্রাচীনতম বিদ্যাপীঠ মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ আদর্শনিষ্ঠ শিক্ষার্থী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবান্বিত করে রেখেছে। আমাদের স্বপ্ন বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করা। যার মধ্যে থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল, সুশৃংখল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক এবং কর্মমূখী জ্ঞানসমৃদ্ধ শিক্ষার্থী। এসব শিক্ষার্থী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার সমাজ, দেশ ও সর্বোপরি গণমানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস।তাই আমি দৃঢ় কন্ঠে বলতে চাই যে আমরা শ্রেষ্ঠ নই, কিন্তু ব্যতিক্রম”।

 

“জ্ঞানই শক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নে তথ্য -প্রযুক্তির কোনো বিকল্প নেই। সুতরাং অবাধ তথ্য প্রবাহ সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে খোলা হলো মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ ডাইনামিক ওয়েব সাইট। এই ওয়েব সাইট ভিজিট করে আপনি বিদ্যালয়ের সকল ধরণের তথ্যাদি অনায়াসে জানতে পারবেন এবং প্রয়োজনে আপনার সুচিন্তিত মতামত জানাতে পারবেন। ফলে এর মাধ্যমে বিদ্যালয়ের সকল কার্যক্রমে আরো স্বচ্ছতা, গতিশীলতা এমনকি জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সেবার মান আরো উন্নত হবে বলে আমি প্রত্যাশা করি। আমি অভিভাবক সমাজের সূধীজন ও সমাজসেবকসহ সরকারের সকল দপ্তর অধিদপ্তর ও পরিদপ্তরের কর্মকর্তা/কমচারীগণকে মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ ওয়েব সাইট ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।

 

ধন্যবাদান্তে-

ছৈয়দ মোহাম্মদ হাবিবুর রহমান

প্রধান শিক্ষক

মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ